270532

আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মেসি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ৯ মাস পর দেখা যাবে ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। ভেনিজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের দলে মেসিকে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।ভেনিজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি। সেই দলে তিনি রেখেছেন মেসিকে। বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই স্বেচ্ছায় দলের বাইরে ছিলেন মেসি। দলে ফিরবেন নাকি ফিরবেন না এমন সংশয় ছিলো সমর্থকদের মনে।

কিন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দলে ফিরছেন মেসি। আগামী ২৩ তারিখ ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচেই দলে দেখা যাবে তাকে। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচের জন্য ডাক পাওয়া আর্জেন্টিনা দলের অন্যান্য সদস্যেরা হলেন:

গোলরক্ষক: ফ্র্যাঙ্ক আর্মানী, জিরোনিমো রুলি, গাজ্জানিগা, আন্দ্রাদা। ডিফেন্ডার: পেজেল্লা, মার্টিনেজ, বার্বজা, ফয়েথ, ওটামেন্ডি, পেনইন্না, ফুনেস মরি,আকুনা, ট্যাগলিয়াফিকো, মার্কাডো, সারাভিয়া, মনটিয়েল। মিডফিল্ডার: এস্কাসিবার, প্যারাডেস, লো সেলসো, মার্কন, ডি মারিয়া, জারাকাও, লানজিনি, ডি পল, গঞ্জালো মার্টিনেজ। ফরওয়ার্ড: মেসি, দিবালা, লাউটারো মার্টিনেজ, বেনদেত্ত, সিমিওনে।

ad

পাঠকের মতামত