270520

ভারত-পাকিস্তানের ফের পাল্টাপাল্টি হামলা, নিহত ৪

পাকিস্তানের হাতে আটক ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে হস্তান্তর করার পর ধারণা করা হয়েছিলো প্রতিবেশী দেশ দুটির মধ্যে আর লড়াই হবে না, আপাতত শান্তি বিরাজ করবে। কিন্তু ফের দুই চিরশত্রু ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে।ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান দেশে ফেরার পর শুক্রবার রাতে কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি মর্টার হামলা করেছে ভারত ও পাকিস্তান। এতে দুই দেশের চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক।

ভারতে সরকারের দাবি, শুক্রবার রাতে পাকিস্তানের ছোঁড়া গোলার আঘাতে দুই শিশু ও এক নারীসহ একই পরিবারের তিনজন নিহত ও অনেকে আহত হয়েছে। অন্যদিকে ভারতীয় গোলার আঘাতে আজাদ কাশ্মীরের এক তরুণ নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এর আগে একই দিনের সন্ধ্যায় ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় বিদ্রোহীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় চার ভারতীয় জওয়ান প্রাণ হারায়। এ ঘটনায় নিহত হয়েছে কাশ্মীরের দুই বিদ্রোহীও।

ad

পাঠকের মতামত