ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার দাবি
সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভিনদেশিদের আক্রমণের শিকার হচ্ছেন। এ নিয়ে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং নিরপত্তাহীনতায় ভুগছেন সাধারণ প্রবাসীরা।কমিউনিটির শীর্ষস্থানীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেন। এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে দাবি তুলেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্যারিসের বাংলাদেশি-অধ্যুষিত গার্দু নর্দের শাহ রেস্টুরেন্টে প্যারিস দশ এলাকার ঊধ্বর্তন কর্মাকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে জানানো হয়, আগামী মার্চের মাঝামাঝি সময়ে সব বাংলাদেশি, ব্যবসায়ী ও সব ধরনের শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে ফ্রান্সের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
বৈঠকে ফ্রান্স প্রশাসন থেকে নেতৃত্ব দেন মেরী দশ এডজোয়ান্ট দ্যা কেবিনেট ম্যাডাম মুরো, ডিরেক্টশন প্রেভনশন প্রোটকল সিকিউরিটি এলোদী কামোন্স, চার্জ্য দো মিশন কোডদোবি এস্পাস ভের্ত এট প্রিভেনশন কেবিনেট মেরী দশ এলান বুলো, কন্সালটেন্ট সোসাইটি কন্সাই সাদোদিন মালিকা, ফ্রান্স বাংলাদেশ বিজনেস কো-অপারেটিভ অ্যান্ড ফেডারেশনের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন শাহআলম, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন।
এর আগে গত ২০১৮ সালের ২০ অক্টোবর তারিখে প্যারিস প্রিফেক্টচারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এবং ২০১৯ সালের ২৯ জানুয়ারি প্যারিস মিউনিসিপালিটির কেবিনেট ডিরেক্টরের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।




