270083

ভারতীয় পাইলটকে বিদ্রুপ: পাক অভিনেত্রী বীনাকে ধুয়ে দিলেন স্বরা

পাক হেপাজতে থাকা ভারতীয় বায়ু সেনা আধিকারিক অভিনন্দনকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করছে পাকিস্তান। শুক্রবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন শুক্রবার তাকে ছেড়ে দেওয়া হবে ।অন্যদিকে, সেই ভারতীয় বায়ু সেনা আধিকারিক অভিনন্দনকে নিয়ে বিদ্রুপ করে টুইট করেন পাকিস্তানের অভিনেত্রী বীনা মালিক। তবে তার সেই বিদ্রুপের পাল্টা জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

বিনা মালিক টুইটে ভারতীয় উইং কমান্ডারকে কটাক্ষ করে লেখেন, ‘এই তো এসেছেন, এখনো অনেক আতিথেয়তা বাকি আছে’।তবে বিনা মালিকের এই কটাক্ষের উপযুক্ত জবাব দেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। স্বরা লেখেন, ‘বীনাজী… লজ্জা হওয়া উচিত। আপনি মানসিকভাবে অসুস্থ।

আপনার এই আনন্দ, কুৎসিত মানসিকতার পরিচয় বহন করছে। আমাদের অফিসার একজন সাহসী, সম্মানীয় ব্যক্তি। উনি আটক অবস্থাতেও নিজের ব্যক্তিত্ব বজায় রেখেছেন’। প্রসঙ্গত, এই বীনা মালিকই একসময় বলিউডে এসেছিলেন নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে, তবে সেভাবে সাফল্য না পেয়ে পড়ে দেশে ফিরে যান।

ad

পাঠকের মতামত