অবশেষে এই তিন ‘জিনের বাদশা’ গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে জিনের বাদশা সেজে প্রতারণা করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।তার হলেন- নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের মোখলেছুর রহমান ওরফে দয়াল বাবা (৪৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামের সৈয়দ আক্তার হোসেন (৪৯) ও গাজীপুরা কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামের দুলাল মিয়া (৩০)।
বৃহস্পতিবার রাতে উপজেলা দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকা থেকে র্যাব-১১ এর একটি টিম তাদের আটক করে থানায় সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের সিম ও মোবাইল সেটসহ প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।
র্যাবকে তারা জানায়, ‘জিনের বাদশা বলছি…’ বলে লোকজনকে ফোন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তারা। এছাড়া সাধু-সন্ন্যাসী সেজে বিভিন্ন রোগের চিকিৎসার কথা বলে এমনকি ভয়ভীতি দেখিয়ে নারী ও নিম্ন আয়ের মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন অর্থসহ মূল্যবান সামগ্রী। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




