শিলাবৃষ্টি হতে পারে
আবহাওয়া ডেস্ক : সারা দেশের আবহাওয়া আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে, সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পারে।
ঢাকায় আজ বৃহস্পতিবার ঢাকার আকাশে সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬টা ০১ মিনিটে। এদিন রাজধানীতে বাতাসের গতিবেগ থাকবে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃমিঃ যা দমকা হাওয়ায় অস্থায়ীভাবে ঘণ্টায় (৩০-৪০)কিঃমিঃ।আপেক্ষিক আদ্রতা হবে ৯৬ শতাংশ।




