268955

ভেঙে ফেলা হলো হেলে পড়া সেই ভবন

নিউজ ডেস্ক।। রাজধানীর কামরাঙ্গীর চরের দক্ষিণ রসুলপুর এলাকার খলিফা ঘাটের কাজির গলির হেলে পড়া পাঁচ তলা ভবনটি ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভবনটি ভাঙার কাজ শুরু হয়ে রাতেই তা শেষ হয়। বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা দূরে থাকায় আশপাশের আধাপাকা আরো ১০টিরও বেশি স্থাপনা ভেঙে ফেলতে হয়েছে। জানা গেছে, ভবনটি ভাঙার আগে বিকালে গাড়ি প্রবেশ করানোর সুবিধার্থে বেশ কয়েকটি বাড়ির অংশ ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়।

এ সময় সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, এই এলাকার প্রায় ৯০ ভাগ বাড়ি অনুমোদনহীন। এই এলাকাটি বছর চারেক আগে সিটি কর্পোরেশনের আওতায় আসার পর থেকে এখানকার বাসিন্দারা বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ শুরু করেছে।

গত সোমবার দুপুর ১২টার দিকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ভবনটি হেলে পড়ে। পরে রাজউক, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিদর্শন শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।

ad

পাঠকের মতামত