268775

পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কলারোয়া

মাত্র পাঁচ মিনিটের লণ্ডভণ্ড হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৪৫মিনিটের এ ঘুর্ণিঝড়ের আঘাতে কলারোয়ার ১২টি ইউনিয়নের প্রায় সব কয়টি গ্রাম কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।ঝড়ে উপড়ে গেছে বড় বড় গাছ। ভেঙে গেছে বাড়িঘর। উড়ে গেছে ঘরের চাল। ঝড়ের পরপরই গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত বাড়িঘর।কলারোয়া বাজারের ব্যবসায়ী আজহারুল ইসলাম বলেন, পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে তার দোকানের চাল উড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে তার ব্যবসা প্রতিষ্ঠান। তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।

মুক্তিযোদ্ধা বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বলেন, ঝড়ে উড়ে গেছে স্কুলের চাল। এতে করে শ্রেণিকক্ষ এখন খোলা আকাশের নিচে। ক্লাস বন্ধ রয়েছে স্কুলটিতে। দিনভর গুড়িগুড়ি বৃষ্টিতে উপজেলাসহ এলাকায় ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে।উপজেলার তুলসীডাঙ্গা থেকে আবুল বাসার নামে এক ব্যবসায়ী জানান, স্থানীয় গোগ মন্দিরের সামনের দুইশ’ বছরের প্রাচীন কালের সাক্ষী বট গাছটি ঝড়ের ছোবলে উপড়ে গেছে।

কয়লা এলাকা থেকে রাণী ব্রিক্সের মালিক কামরুল ইসলাম সাজু জানান, ইটভাটার কাচা ইটের একটিও আস্ত নেই। সব ইট গলে গেছে। বিদ্যুতের তার ছিড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে বলে জানান তারা।এদিকে দুর্ঘটনার পরপরই উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন

ad

পাঠকের মতামত