268260

চট্টগ্রামে এবার ফ্লাইওভারেও জলাবদ্ধতা!

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে লালখান বাজার মোড় পর্যন্ত নির্মিত ‘আখতারুজ্জামান ফ্লাইওভারের’ বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কয়েক ঘণ্টা ধরে ওই ফ্লাইওভারের উপর দিয়ে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে।সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরী এবং আশপাশের এলাকায় টানা বৃষ্টি হওয়ায় ফ্লাইওভারে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে আখতারুজ্জামান ফ্লাইওভারের বিভিন্ন অংশে পানি জমে যায়। এতে প্রাইভেট কার, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কিছু যানবাহন বিকল হয়ে আটকে যায়। আবার ধীরগতিতে চালাতে হয়েছে গাড়ি।

ফ্লাইওভারের দুর্ভোগ প্রসঙ্গে আলাপকালে মিসেস মোনতাহা তুলি জুমবাংলাকে বলেন, ফ্লাইওভারের কারণে উপকার যেমন পাচ্ছি, তেমনি দুর্ভোগও কম হচ্ছে না। আমার মনে হয়, পানি নিষ্কাশনের জন্য যে পাইপ ব্যবহার করা হয়েছে, তা নিশ্চয় ছোট। না হলে বৃষ্টির পানি কেন ফ্লাইওভারে জমে থাকবে?আলাপকালে প্রাইভেটকার চালক বজলুল করিম জানান, ফ্লাইওভারে জমে থাকা পানির ওপর দিয়ে যান চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি খতিয়ে দেখতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।

জলাবদ্ধতার বিষয়টি সিডিএর নজরে আনলে এ প্রসঙ্গে আলাপকালে নির্বাহী প্রকৌশলী ও আখতারুজ্জামান ফ্লাইওভারের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, আখতারুজ্জামান ফ্লাইওভারটিতে প্রতি ১০০ গজ পরপর আমরা রেইন ওয়াটার পাইপ দিয়েছি। বৃষ্টি বেশি হওয়ায় সেই পাইপগুলোতে পানি আটকে গিয়েছিল। নিয়মিত সংস্কার করলে এ সমস্যা আর থাকবে না।

ad

পাঠকের মতামত