268203

বইমেলায় নেয়ার কথা বলে ছাত্রীকে বন্ধুরা মিলে ধর্ষণ!

নিউজ ডেস্ক।। বইমেলায় নিয়ে যাওয়ার কথা বলে এবার ছাত্রীকে বন্ধুরা মিলে পালাক্রমে ধর্ষণ করেছে। বয়ফ্রেন্ডের ফাঁদে পড়ে ওই ছাত্রীর এমন সর্বনাশ হয়েছে। পরে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশায় করে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় লম্পটরা। হবিগঞ্জের বাহুবলে প্রেমিক বয়ফ্রেন্ড ও তার সহযোগি চার বন্ধু মিলে এমন কাণ্ড ঘটিয়েছে। বইমেলার শেষদিনে গত ২১ ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটলেও ভয়ে মুখ খুলেনি ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। এদিকে ওই ছাত্রীর অবস্থার অবনতি শনিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে বাহুবল হাসপাতাল ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় স্কুল থেকে বাড়ি যাওয়ার জন্য ওই ছাত্রী স্কুলগেটে আসে। এসময় সিএনজি অটোরিকশা নিয়ে হাজির হয় কথিত বয়ফ্রেন্ড আল মামুন। বইমেলায় নিয়ে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। একপর্যায়ে অটোরিকশাটি বাহুবলের দিকে না গিয়ে পুটিজুরী পুলিশ ফাঁড়ির রাস্তা দিয়ে নিয়ে যায় প্রেমিক মামুন।

কিছুক্ষণ যাওয়ার পর অটোরিকশায় উঠে মামুনের বন্ধু তোফায়েল ও শিপন। এসময় ওই ছাত্রী চিৎকার দেয়ার চেষ্টা করলে মামুন ও তার বন্ধুরা তার চেপে ধরে হত্যার হুমকি দেয়। পরে ওই ছাত্রীকে বৃন্দাবন বাগানের পূর্ব পাশে নিয়ে বাগান পাহারাদারসহ পালাক্রমে ধর্ষণ করে মামুন ও তার বন্ধুরা।

ওই ছাত্রীর অভিযোগ ধর্ষণকারীরা হলেন যাদবপুর গ্রামের সোনা মিয়ার ছেলে মামুন মিয়া, মামুনের বন্ধু বাঘেরকাল গ্রামের সালাম মিয়ার ছেলে তোফায়েল ও মামুনের আরেক বন্ধু সিকরা টিলা গ্রামের সালাউদ্দীনের ছেলে শিপন মিয়া, মামুনের বন্ধু তোফায়েলের বোন জামাই বাগান পাহারাদার। এব্যাপারে পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি পরীক্ষার ডিউটিতে আছি। এবিষয়ে স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি শাহ আব্দুল আহাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাজারে শুনেছি এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি।

ad

পাঠকের মতামত