সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ দস্যু নিহত
বাগেরহাটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ বাহিনীর প্রধানসহ চার দস্যু নিহত হয়েছেন। সোমবার ভোররাত থেকে শুরু হওয়া র্যাব-৮-এর বিশেষ অভিযানে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত র্যাবের অভিযান চলছিলো।নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।




