267643

শাকিবের ছবি থেকে বাদ পড়লেন রানী

মাস্টার মেকার মালেক আফসারী বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মাণ করেতে যাচ্ছেন নতুন ছবি ‘পাসওয়ার্ড’। ছবিতে শাকিব খানের সাথে নায়িকা হিসেবে থাকছেন বুবলী। ছবিতে আরো একজন নায়িকা থাকছেন। কিছুদিন আগে শোনা যাচ্ছিল ‘পাসওয়ার্ড’এ শাকিবের অন্য নায়িকা হিসেবে থাকছেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল রানী আহাদের। কিন্তু শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হতে পাড়লেন না রানী।ছবিটি প্রযোজনা করবেন শাকিব খানের এসকে ফিল্মস ও ইকবাল। রোবাবার বিকেলে রানী আহাদের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়ে ছবিটির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘রানী থাকছেন না। এটি নিশ্চিত। আমরা দ্রুতই পুরো লাইনআপ জানাতে পারব।’

বিভিন্ন সূত্রে জানা গেছে শাকিব খানের আপত্তির কারণেই রানী আহাদকে ছবিটি থেকে বাদ দেয়া হয়েছে।আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে একটানা কাজ হবে ছবির। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে এফডিসির নয় নাম্বার ফ্লোর থেকে ছবিটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা ছাড়াও দেশের বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ হবে। এছাড়া দেশের বাইরে কয়েকটি গানের শুটিং হওয়ার কথা আছে।উল্লেখ, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মসের প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার ২০১৪ সালের ২৯ জুলাই মুক্তি পায়।

ad

পাঠকের মতামত