বিমান ছিনতাইয়ের চেষ্টায় সব সড়ক বন্ধ
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী একটি বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পাশ্ববর্তী সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। রোববার বিকেলি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যায়।ঘটনার পর থেকে বিমানটি ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব। ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে। সেখানে নৌবাহিনীর কমান্ডো ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট অবস্থান নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক। তিনি জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজ এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন।ঘটনার পরপরেই র্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভীড় করছেন।এদিকে ওই বিমানের একজন যাত্রী জানিয়েছেন, উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বিদেশি। ভেতরে একটি গুলির শব্দ শোনা গেছে। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, প্রথমে কেবিন ক্রুদের একজন ওই বিদেশি ব্যক্তিকে দেখে সন্দেহ করলে পাইলটকে জানান। পাইলট কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে অবতরণ করার সিদ্ধান্ত নেন।




