সিলিন্ডার থেকে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড কীভাবে নিয়ন্ত্রণ করবেন দেখুন ভিডিওতে
সিলিন্ডার থেকে আগুন ধরার ঘটনা নতুন কিছু নয়। তবে পুরান ঢাকার চকবাজারের সিলিন্ডার থেকে আগুনের উৎপত্তি যেভাবে ক্ষতি করেছে, সেটি ভয়াবহতাকে ছাড়িয়ে গেছে। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন ঘনবসতি এলাকায় এ রকম আগুনের ঘটনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই হঠাৎ সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড ঘটলে তা কীভাবে নিয়ন্ত্রণ করবেন দেখুন ভিডিওটিতে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যা করবেন: আজকাল প্রায়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে। অনেকসময় এটা গ্যাস পাইপে লিকেজের কারণে হয়। কখনো আবার অসাবধানতার কারণে হয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সচেতনতার মাধ্যমেই গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনা সম্ভব। চলুন দেখে নেয়া যাক এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আমাদের যা করতে হবে- রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করুন।
সিলিন্ডার কোনোভাবেই চুলার বা আগুনের পাশে রাখবেন না। এতে বিস্ফোরণ ঘটতে পারে। ঘরে গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানালা খুলে দিন এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন। চুলা থেকে যথেষ্ট দূরে, বাতাস চলাচল করে এমন স্থানে এলপিজি সিলিন্ডার রাখুন।রান্না শুরু করার আধা ঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিন। রান্নাঘরের উপরে ও নিচে ভেন্টিলেটর রাখুন।গ্যাসের গন্ধ পেলে ম্যাচের কাঠি জ্বালাবেন না, ইলেকট্রিক সুইচ এবং মোবাইল ফোন অন বা অফ করবেন না। চুলা সিলিন্ডার থেকে নিচুতে রাখবেন না। কমপক্ষে ৬ ইঞ্চি উপরে রাখুন।
https://www.youtube.com/watch?v=d5U7RZW0qHA




