267165

প্রেমিককে পুড়িয়ে মারলো প্রেমিকার পরিবার

প্রেমিকার সামনেই পুড়ে মরলেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার খানজাতাপুর গ্রামে।মৃত যুবকের নাম রঞ্জিত মন্ডল। মামাবড়ির কাছেই এক কলেজছাত্রীর সঙ্গে প্রেম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান এই যুবক। সেখানে তাকে রাতভর আটককে রেখে মারধরের পর গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারে প্রেমিকার বাড়ির লোক।শনিবার ভোর রাতে তাকে পুড়তে দেখে স্থানীয়রা ছুটে আসে। খবর দেয়া হয় স্থানীয় থানায়। ভূপতিনগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নৃশংস এই ঘটনার জন্য মৃত ব্যক্তির প্রেমিকা সায়নী মণ্ডলসহ পরিবারের ছয় জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভূপতিনগর থানার দক্ষিণ বায়েনদার বাসিন্দা রঞ্জিতে মা মারা যাওয়ার পরে খানজাতাপুরে মামা বাড়িতে থাকতেন। মামাবাড়ির কাছাকাছি থাকা সায়নীর সঙ্গে আলাপ ও প্রেম হয় তার। সায়নী কলেজে প্রথম বর্ষের ছাত্রী। কর্মসূত্রে রঞ্জিত দিল্লিতে থাকতেন। দিন চারেক আগে দিল্লি থেকে মামাবাড়ি এসেছিলেন তিনি। শুক্রবার রাতে সায়নী ফোনে রঞ্জিতকে দেখা করতে বলে।

রাতের অন্ধকারে সায়নীর সঙ্গে দেখা করতে আসায় রঞ্জিতকে ধরে মারধর শুরু করে সায়নীর পরিবার। তারপরই গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

ad

পাঠকের মতামত