267102

ভারতে প্রেমের প্রস্তাবে ‘না’, ক্লাসেই খুন শিক্ষিকা

ডেস্ক রিপোর্ট।। ভারতের তামিলনাড়ুতে ক্লাসের ভেতরেই খুন হলেন এস রম্যা নামে এক শিক্ষিকা। অভিযোগ উঠেছে, রাজশেখর নামের এক ব্যক্তির মারধরে তিনি ক্লাসেই মারা যান। কুড্ডালোর জেলার একটি বেসরকারি স্কুলে পড়াতেন ২৩ বছর বয়সী রম্যা। শনিবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ঘটনার দিন হঠাৎই ক্লাসের মধ্যেই ঢুকে পড়েন রাজশেখর নামে ওই যুবক। ঢুকেই রম্যাকে মারধর শুরু করেন। তার মারধরে শ্রেণিকক্ষেই মৃত্যু হয় ওই শিক্ষিকার।

তামিলনাড়ু পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, ওই মহিলার সঙ্গে রাজশেখরের আগেই পরিচয় ছিল। কলেজে পড়বার সময় থেকেই একে অন্যকে চিনতেন তারা। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, রম্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজশেখর। প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাদের বাড়িতেও। কিন্তু রম্যা বা রম্যার পরিবার, সেই প্রস্তাব মেনে নেননি। সেই ক্ষোভে রাজশেখর এমন কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে আরো জানানো হয়েছে, খুন করার আগে দু’জনের মধ্যে বাগবিতন্ডাও হয়েছিল। ঝগড়ার পরেই রম্যা তার স্কুলে ক্লাস নেয়ার জন্য ঢুকে যান। তারপরেই আক্রমণ করেন রাজশেখর। শ্রেণি কক্ষটি স্কুলের নীচের তলাতে হওয়াতে তার আক্রমণ করতে সুবিধা হয়েছিল বলে ধারণা পুলিশের। ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক। পুলিশ জানিয়েছে তার খোঁজ চলছে।

ad

পাঠকের মতামত