266982

‘শুধু নগ্নণতা নয়’ বিভিন্ন লেখা ও নাটকে অশালীন শব্দের ব্যবহারও পর্নো’ এর আওতাধীন: মোস্তাফা জব্বার

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পর্নোসাইট বন্ধ করতে গিয়ে অনেক জনপ্রিয় সাইটও বন্ধ হয়ে যাচ্ছে। আমরা তো পর্নো বলতে শুধুমাত্র নগ্নণতাকে বুঝি না, যে কোনো কনটেন্ট লেখা কিংবা নাটকে বহু জিনিস আছে যে সব জায়গায় অনুচ্চারিত শব্দ ব্যবহার হয়। আমরা কিন্তু কেবলমাত্র ছবির পর্নোসাইট বন্ধ করছি না।শনিবার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, সামহোয়্যার ব্লগটি একসময় খুবই বিতর্কিত ব্লগ ছিলো। এদের কনটেন্টগুলো শুধুমাত্র সরকারবিরোধী না, আরো জঘন্য। যে কোনো বিষয়ে যাকে তাকে যেখানে সেখানে আক্রমণ করতো তারা। নাস্তিকতার জন্যও দায়ী ছিলো তারা।

তিনি বলেন, একটা সম্পূর্ণ নিরাপদ ইন্টারনেট চাই আমরা। আমরা ফেসবুক, ইউটিউবকে ধরবো। ইন্ডিভিজুয়াল অ্যাপস যেগুলো আছে সেগুলোও ধরবো। আমাদের জন্য প্রতিজ্ঞা হচ্ছে, শিশুর জন্য ইন্টারনেটকে নিরাপদ করে যাবো। তিনি জানান, ডিজিটাল বাংলাদেশ বানাতে হলে ডিজিটাল দুনিয়াকে নিরাপদ করতে হবে। আমার জায়গা থেকে আমি যাত্রা শুরু করেছি। এখন শুধুমাত্র পর্নোসাইটগুলো বন্ধ করতে পারছি। তবে যা করেছি তা এক পারসেন্টও না।

ad

পাঠকের মতামত