আরব আমিরাত ১৯ ক্যাটাগরিতে শ্রমিক নেবে বাংলাদেশ থেকে
ডেস্ক রিপোর্ট।। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বহু সংখ্যাক লোক জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে । তবে বিশ্বের অনেক েদেশের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে তার মধ্যে অন্যতম আরব অমিরাত । তবে এবার আরব আমিরাতে যাওয়ার ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর । বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ১৯ ক্যাটাগরিতে কর্মী নেবে। এ বিষয়ে আজ দুবাইয়ের স্থানীয় সময় দুপুর সোয় ১২টায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এবং সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি সাইফ আহমেদ আল সুআইদি নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের সাথে সাথেই কার্যকর হয়েছে।
এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক মাসের আলাপ আলোচনার চূড়ান্ত পর্যায়ে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এন্ড এমিরেটাইজেশনের দপ্তরে উভয় দেশের মধ্যে শেষ পর্যায়ের আলাপ আলোচনার পর সমঝোতা স্মারকটি চূড়ান্ত করা হয়। পরে উভয় দেশের আগ্রহও সম্মতির ভিত্তিতে এটি স্বাক্ষরিত হয়।




