বুবলীর শোক প্রকাশ, যা লিখলেন ফেসবুকে
রাজধানী ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ৮১ জনের। বুধবার রাত বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনের কয়েকটি ভবনে আগুন লাগে।আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পরে সেই আগুন। আগুন লাগার পরপরই চার তলা একটি ভবনের সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে। ওই সময় রাস্তায় থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। তখন রাজমনি হোটেলের সামনের রাস্তায় কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। ট্রান্সফর্মার বিস্ফোরণের পর ওই গ্যাস সিলিন্ডারেও আগুন লেগে ভবনে ও রাস্তায় ছড়িয়ে পড়ে।
চকবাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনার পর সারা দেশ শোকে শোকাহত সারাদেশ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষদের। পিছিয়ে নেই ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীও। বৃহস্পতিবার সকালে বুবলী তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।বুবলী তার স্ট্যাটাসে লিখেন, ‘পুরান ঢাকার চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকটি মানুষকে আল্লাহ্ পাক জান্নাত নসীব করুন, নিহতদের স্বজনদের শোক সইবার ক্ষমতা দান করুন আর আহতদের দ্রুত সুস্থতা দান করুন। আমিন’।
আগুন লাগার দীর্ঘ ১৫ ঘণ্টা পর আগুন নিভিয়ে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।এদিকে সর্বশেষ হিসাব অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ঢামেক হাসপাতালের মর্গে জমা হয়েছে ৮১টি মরদেহ। মরদেহের সংখ্যা বাড়তে থাকায় ঢামেকে সেগুলোর স্থান সংকুলান সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।




