266285

ইসলামে সুরমা, আতর ও সেন্ট ব্যবহারের বিধি-বিধান

পুরুষ মহিলা সবার জন্য সুরমা ব্যবহার করা সুন্নত। * সুরমা বিশেষভাবে রাতের বেলায় শোয়ার পূর্বে লাগানো উত্তম। * প্রত্যেক চোখে তিনবার করে সুরমা লাগানো সুন্নত। * আতর ব্যবহার করা সুন্নাত। তবে যে আতরের খুশবু বাইরে ছড়ায়-এরুপ আতর ব্যবহার করে মহিলাগন বাইরে যাবে না।

* সেন্ট এর মধ্যে স্পিরিট ব্যবহার করা হয়, এই স্পিরিট খেজুর, কিশমিশ বা আঙ্গুর থেকে তৈরী করা হলে সেরূপ স্পিরিট নাপাক, অতএব সেরূপ স্পিরিটযুক্ত সেন্টও নাপাক হবে এবং তা ব্যবহার করাও নিষিদ্ধ। তবে আহছানুল ফাতাওয়া ২য় খন্ডে উল্লেখ করা হয়েছে যে, তদন্ত করে জানা গেছে বর্তমান যুগের স্পিরিতে এবং এয়ালকোহলে খেজুর, আঙ্গুর ব্যবহার করা হয় না। অতএব বর্তমানে স্পিরিট নাপাক নয়, ফলে সেন্ট ব্যবহারেও কোনো দোষ থাকছে না। কিন্তু সন্দেহের ক্ষেত্রে বিরত থাকাই শ্রেয়।

* মাঝে মাঝে আতর লাগানো ভাল। বিশেষাভাবে জুমুয়ার দিন, ঈদের দিন প্রভৃতি সময়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সূত্রঃ আহকামে যিন্দেগী

ad

পাঠকের মতামত