265906

ঢামেকে ৩৭ জনের লাশ শনাক্ত

নিউজ ডেস্ক।। পুরান ঢাকায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের লাশ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) এ কথা জানান তিনি। নিহতদের ময়নাতদন্ত শেষে আজই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, ‘লাশগুলোকে একেবারে শনাক্ত করা যাচ্ছে না। তাদের আমরা ডিএনএ স্যাম্পল কালেক্ট করবো। যাদেরকে চেনা যাচ্ছে প্রথমে তাদেরকে আত্মীয় স্বজন ও পরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে শনাক্ত করবো। আশা করি আমাদের বেশি কোন অসুবিধা হবে না। কয়েকটি ইউনিটে ভাগ হয়ে কাজ শেষ করে ফেলতে পারবো।

ad

পাঠকের মতামত