পাকিস্তানীদের অর্থ দিয়ে সাহায্য করেছেন শাহরুখ?
পুলওয়ামা জঙ্গি হানার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে ভারত বদলা নিক, এই দাবিতেই সরব হয়েছে দেশবাসী। এই ঘটনায় সরব হয়েছেন বলিউড তারকারাও। তাঁদের কমবেশি অনেকেই শহিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে টুইট করেছেন। আবার অমিতাভ বচ্চন, সলমন খান থেকে শুরু করে অনেকেই শহিদদের পরিবারের জন্য অর্থ সাহায্য করেছেন। তবে এসবেরই মাঝে খবর রটে যায় ২০১৭ সালে পাকিস্তানে গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে নাকি শাহরুখ ৪৫ কোটি টাকা দান করেছিলেন।
আর এই খবরের পরই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকেই। শাহরুখকে আক্রমণ করা হয়। তবে এই খবরটা এক্কেবারেই নাকি গুজব। এই দাবি করে এবার মুখ খুলেছেন শাহরুখ ভক্তরা। তাঁদের অভিযোগ, শাহরুখের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে। শুধু ভক্তরাই নন, শাহরুখের হয়ে মুখ খুলেছেন পরিচালক হানসাল মেহতা। তিনি টুইট করে লিখেছেন, শাহরুখের মতো তারকাকে আমি ব্যক্তিগতভাবে জানি, ও এমন একজন মানুষ যে বহু মানুষের বিপদে পাশে দাঁড়ায়, আর্থিক ভাবে এগিয়ে আসে। তবে সেসবের লোক দেখানো কোনও প্রচার কিং খান করেন না। #StopFakeNewsAgainstSRK করে শাহরুখের বিরুদ্ধে ভুয়ো খবরের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
Just saw some fake news about @iamsrk. I have yet to meet a kinder and more compassionate star – someone who helps people in need without making a noise or using his good deeds for image building. I'm not permitted to say anything but I had to say this – #StopFakeNewsAgainstSRK
— Hansal Mehta (@mehtahansal) February 18, 2019
একই ভাবে শাহরুখের বিরুদ্ধে মিথ্যা প্রচারে মুখ খুলেছেন ভক্তরাও। অনেকেই জানিয়েছেন, শাহরুখের বাবা নিজে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যে কথাটা হয়ত অনেকেই জানেন না। পাশাপাশি, অনেকেই উদাহরণ স্বরূপ তুলে ধরেছেন শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশনের তরফে বহু মানুষের জন্য কল্যানকর কাজে এগিয়ে আসে। যার জন্য ইউনেস্কো থেকে পুরস্কারও পেয়ে শাহরুখের সংগঠন। ভক্তরা জানান এর আগে সমস্ত মহিলা অ্যাসিড আক্রান্তদের জীবনের সমস্ত দায়িত্ব নিয়েছেন শাহরুখ। পাশাপাশি ১২টি গ্রাম দত্তকও নিয়েছেন তিনি।
SRK works closely with ‘Make a Wish Foundation’ and works to fulfill wishes of children all over India.
King of hearts! ❤️ pic.twitter.com/PqjVKipy2W
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) February 19, 2019
যদিও এধরনের ভুয়ো খবর প্রসঙ্গে শাহরুখ নিজে অবশ্য মুখ খোলেননি। সূত্র: জি নিউজ




