স্বল্প সময়ে ৪০ লাখ নেকি লাভ করতে চান? দোয়াটি পাঠ করুন
হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে, যে আল্লাহর একত্ববাদের সাক্ষ্যের ঘোষণা দিবে আল্লাহ তার আমলনামায় ৪০ হাজার থেকে শুরু করে ৪০ লাখ পর্যন্ত নেকি দান করবেন। কোনো কোনো বর্ণনায় প্রতিদিন সকালে নামাজের পর নিচের দোয়াটি পাঠ করার কথা বলা হয়েছে। হাদিসটি হজরত তামিম দারি (রা.) থেকে বর্ণিত। একত্ববাদের ঘোষণার এ দোয়াটি তুলে ধরা হলো- উচ্চারণ : আশহাদুআল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহ, ইলাহান ওয়াহিদান- আহাদান সামাদান- লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান; ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
অর্থ: আমি স্বাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতিত আর কোনো উপাস্য নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। একক উপাস্য, একাই, অমুখাপেক্ষী, তার স্ত্রী-সন্তান নেই। তার সমকক্ষও কেউ নেই। আল্লাহ তাআলা তাঁর আমল নামায় ৪০ লাখ নেকি লিখে দিবেন। (মুসনাদে আহমাদ, তিরমিজি, তাবরানি)




