265177

হাসপাতালের ডাস্টবিন থেকে ২২ নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ২২ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা নবজাতকের মরদেহের সংখ্যা ২২ এর অধিক হতে পারে বলে জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ওয়ার্ড মাস্টার।

অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা জানান, মরদেহগুলো কোথা থেকে এসেছে তার হদিস জানেন না তারা। তবে এই বিষয়ে একাধিকবার ফোন করেও হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি। বাংলা রিপোর্ট।

ad

পাঠকের মতামত