265134

আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূ্ত শামিমা কারাবন্দী স্বামীর ইচ্ছাই পূরণ করেছেন

ডেস্ক রিপোর্ট।। মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেয়ার জন্য লন্ডন থেকে সিরিয়া গমন করা বাংলাদেশি বংশোদ্ভূ্ত শামিমা বেগম তার কারাবন্দীর স্বামীর ইচ্ছা পূরণ করেছেন। সম্প্রতি শামিমা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তার স্বামী সিরীয়া সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার আগে সন্তানের নাম রেখে যান। শামিমা সে নামই রেখেছেন সদ্য জন্ম নেয়া সন্তানের। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তবে সেই নাম কী সেটা প্রকাশ করেননি শামীমা।

গত সপ্তাহে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে শামিমার দেখা পান ব্রিটিশ পত্রিকা টাইমসের সাংবাদিক অ্যান্টনি লয়েড। তখন নয় মাসের অন্তঃসত্ত্বা শামিমা লয়েডকে বলেছিলেন, সন্তানের জন্য তিনি যুক্তরাজ্যে ফিরে যেতে চান। কেন না এর আগে জন্ম নেয়া তার দুটি সন্তানই অপুষ্টির কারণে মারা গেছে। উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আইএসে যোগ দেয়ার জন্য পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের তিন জন স্কুল শিক্ষার্থী সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এই তিনজনের একজন হলেন শামিমা বেগম। অপর দুজন খাদিজা সুলাতানা এবং আমিরা আবাসি।

ad

পাঠকের মতামত