পাকিস্তানকে না বলতে পারি না: সৌদি যুবরাজ
২০১৭ সালে সৌদি যুবরাজ হওয়ার পর এটিই যুবরাজ মোহাম্মদের প্রথম পাকিস্তান সফর৷ ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর অবশ্য দুই বার সৌদি আরব ঘুরে এসেছেন৷সৌদি যুবরাজের পাকিস্তান আগমন নিয়ে ইসলামাবাদ বেশ উচ্ছ্বসিত৷ বিশেষ করে বৈদেশিক রিজার্ভ কমে যাওয়া, প্রবৃদ্ধি কমে যাওয়াসহ নানা সংকটে জর্জরিত পাকিস্তানের অর্থনীতি৷ ফলে, সৌদি যুবরাজের আগমন এবং বিশাল আকারের বিনিয়োগের ঘোষণা দেশটির শাসকগোষ্ঠীর জন্য আনন্দের বার্তা৷
আর সে আনন্দ দেখাতে গিয়েই কি না প্রোটকল ভাঙলেন ইমরান খান৷ রোববার যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে, যাকে এমবিএস নামেও ডাকা হয়, নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর থেকে নিয়ে এলেন বাসভবনে৷ গত মাসে অবশ্য আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান পাকিস্তান সফরে এলে একই কাজ করেছিলেন ইমরান খান৷এর আগে, নূর খান বিমানঘাঁটিতে অবতরণের পর ইমরান খান যুবরাজকে স্বাগত জানান৷ যুবরাজের সম্মানে ২১ বার তোপধ্বনির পর তাঁকে দেয়া হয় গার্ড অব অনার৷
বিনিয়োগ ২০ বিলিয়ন ডলার-দুই নেতার বৈঠকে বিশাল অংকের বিনিয়োগ চুক্তিতে সই করেন ইমরান ও সালমান৷ ২০ বিলিয়ন ডলারের এ চুক্তিতে বিনিয়োগের কথা বলা হয়েছে পেট্রোক্যামিকেল, জ্বালানি, খনিজ ও অন্যান্য খাতে৷দুই দেশের মধ্যে সম্পর্কের গুণগান গেয়ে ইমরান খান বলেন, ‘‘পাকিস্তান ও সৌদি আরব দুই দেশের সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, যা আগে কখনই ছিল না৷ এই বিনিয়োগ থেকে দুই দেশই সমান উপকৃত হবে৷”সৌদি যুবরাজ বলেন, ‘‘আমাদের বিশ্বাস, পাকিস্তান অদূর ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে৷ আমরা এর অংশ হতে চাই৷”
More than $20bn in investment deals signed to shore up Pakistan's ailing economy after Saudi Crown Prince Mohammed bin Salman arrived https://t.co/0COwl3pCf8 pic.twitter.com/VuW01xi31p
— Al Jazeera Breaking News (@AJENews) February 17, 2019
‘পাকিস্তানকে না বলতে পারি না’ সৌদি আরবে প্রায় ২৫ লাখ পাকিস্তানি শ্রমিক বিভিন্ন খাতে শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন৷ তাঁদেরকে নানা সমস্যায় পড়তে হয় উল্লেখ করে পাকিস্তানি শ্রমিকদের সহায়তায় সৌদি যুবরাজের পদক্ষেপ কামনা করেন ইমরান খান৷ইমরান বলেন, ‘‘তাঁরা (শ্রমিকেরা) আমার হৃদয়ের মানুষ৷ তাঁরা পরিবার ও সন্তানদের ছেড়ে সব কষ্ট স্বীকার করে অর্থ উপার্জনের জন্য বিদেশ যান৷ কয়েক মাস বা বছরে তাঁরা তাঁদের পরিবারের সাথে দেখাও করতে পারেন না৷”জবাবে সৌদি যুবরাজ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানান, ‘‘আমাকে সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে ধরে নিন৷ আমরা কখনও পাকিস্তানকে না বলতে পারি না৷”মোহাম্মদ বিন সালমানের এমন মন্তব্য ‘পাকিস্তানিদের মন জয় করে নিয়েছে’ বলে এক টুইটে মন্তব্য করেছেন ইমরান খান৷
Crown Prince Mohammad bin Salman won the hearts of the people of Pakistan when he said “consider me Pakistan's ambassador to Saudi Arabia" in response to my asking him to treat the 2.5 mn Pakistani's working in KSA as his own.#CrownPrinceinPakistan pic.twitter.com/Xr0E2EWKrK
— Imran Khan (@ImranKhanPTI) February 18, 2019
আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ইমরান-সৌদিেোহ্গ ইসলামাবাদ সফর শেষে মঙ্গলবার ভারত যাচ্ছেন সৌদি যুবরাজ৷ ভারতেও এটি সৌদি যুবরাজের প্রথম সফর৷সৌদি যুবরাজ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন৷ ফলে তাঁর এ সফরে সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশের সহযোগিতার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে৷কিন্তু সম্প্রতি ভারতীয় কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্সের ওপর হামলায় চল্লিশের বেশি জওয়ান মারা যাওয়ার ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদকে দায়ী করে আসছে ভারত৷ এ হামলায় পাকিস্তান সরকারের মদদ আছে, এমন অভিযোগও তুলছেন কেউ কেউ৷
পাকিস্তানে সৌদ যুবরাজের সফর তাই একটু ভাবাচ্ছে ভারতকেও৷ সৌদি আরব যদিও হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছে৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে আসতে পারে ভারতের জ্বালানি ও অবকাঠামো খাতে বিশাল সৌদি বিনিয়োগের খবর৷ পাশাপাশি পাকিস্তানের বিষয়টিও জোরের সাথেই উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে৷
Saudi Arabia’s Crown Prince Mohammed bin Salman is expected to announce investments in energy and infrastructure during a visit to India and Pakistan in coming days as part of efforts to wean the Saudi economy off oil exports https://t.co/JYY2F5Huvd by @sanjeevmiglani @Draz_DJ
— Reuters Asia (@ReutersAsia) February 12, 2019




