কাশ্মীর হামলা নিয়ে পোস্ট করায় এই যুবতীকে তার বাড়িতে গিয়ে হেনস্থা করলো উগ্র ভারতীয়রা, (ভিডিও)
সোশ্যাল মিডিয়ায় পুলওয়ামা হামলার পর পোস্ট ঘিরে জনতার রোষের মুখে পড়ল এক যুবতি। পোস্টটির প্রতিবাদে রবিবার রাতে শিলিগুড়ির পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের ইট্যালিয়ান মাঠ সংলগ্ন এলাকায় যুবতীর বাড়িতে হানা দেয় স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে সেখানে পুলিশ এসে ওই যুবতিকে আটক করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই যুবতী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পড়ুয়া। পুলওয়ামা হামলার পর তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট করেন। এরপরেই পোস্টটি ঘিরে ছড়ায় বিতর্ক। এরপর যুবতির বাড়িতে চড়াও হয় প্রায় শতাধিক মানুষ। তার আগে অবশ্য ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দেন ওই যুবতি। এরপর পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে পুলিশ। যুবতিকে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবতির বিরুদ্ধে আশিগড় ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।




