264026

রাত ১২টার পর ইজতেমা মাঠে ঢুকবেন সা’দপন্থীরা

বিশ্ব ইজতেমায় জোবায়েরপন্থীদের পর্ব আজ শেষ হয়েছে। বিকেল ৫টার মধ্যে তাদের ইজতেমা ময়দান ত্যাগ করার নির্দেশ ছিল। রাত ১২টার পরমাঠে ঢুকবেন সা’দপন্থীরা।সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের চারদিনের ইজতেমা।৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম আখেরি মোনাজাতে অংশ নিতে আজ ফজরের আগ থেকেই ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের ঢল নামে। বাংলায় মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা জোবায়ের। রব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী সা’দপন্থীরা শেষ দু’দিন ইজতেমা পালন করবেন। সোমবার দ্বিতীয় দফায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার কার্যক্রম।

ad

পাঠকের মতামত