আমাদের কোন সমস্যা নেই- সাব্বির
১ ম্যাচ বাকী থাকতেই সিরিজ হেরে গেল বাংলাদেশ। আর সিরিজ নির্ধারনী ম্যাচে তো তারা কোন কম্পিটশনই করতে পারে নি। এই ম্যাচেও তাদেরকে হারতে হয় ৮ উইকেটে। আর দলের এমন হারের পরেও সাব্বিরের মতে তাদের দলের আসলেই কোন সমস্যাই ছিলো না।এই ব্যাপারে সাব্বিরের কাছে প্রশ্ন ছিলো টপঅর্ডাররা রান খরায় ভুগলেও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছেন। আসলে ব্যাটসম্যানদের সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘আমি কোনো সমস্যা দেখছি না। ওরা ভালো বোলিং করেছে। আমরা কিছু শট ভুল খেলেছি, এ কারণে আউট হয়ে গেছি তাড়াতাড়ি।’
উল্লেখ্য যে দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ ৮ উইকেটের ব্যবধানে। আর দুই ম্যাচেই তাদের দলের হয়ে সেঞ্চুরি করেছেন মার্টিন গাপটিল।




