263934

সালমান খান মাকে দামি উপহার দিয়ে চমক দিলেন

বিনোদন ডেস্ক : কাউকে দামি কোনো কিছু উপহার দিতে ভালোবাসেন সালমান খান। সাধারণ ভক্তদের থেকে শুরু করে বলিউড তারকাদেরও উপহার দিতে দেখা গেছে বহুবার। বান্ধবী লুলিয়া ভান্তুর কিংবা ক্যাটরিনা কাইফ—তারা তো হরহামেশাই উপহার পেয়ে আসছেন। এবার একজনকে উপহার দেওয়ার উদ্দেশ্যে একটি দামি অভিজাত গাড়ি কিনেছেন সালমান। কার জন্য এই দামি উপহার? কোনো নায়িকা কিংবা ভক্ত নন, এবার নিজের মা সালমা খানের জন্য উপহার কিনেছেন সালমান খান। জানা গেছে, নিজের ব্যবহারের জন্য একটি গাড়ি কেনার পরিকল্পনা করছিলেন সালমা খান। মায়ের সেই ইচ্ছের কথা জানার পর নিজেই মায়ের জন্য একটি বিলাসবহুল গাড়ি কিনে দেন সালমান।

মাকে চমকে দেওয়ার জন্য বাড়ির সামনে সেই অভিজাত গাড়িটিকে রেখে দিয়েছিলেন সালমান। তবে সালমা খান তা দেখেও ব্যবহার করতে চাননি। কেননা, তার মতে গাড়িটি নাকি বয়স্ক মানুষের ব্যবহারের অনুপযোগী এবং অনেকটা লম্বা। প্রতিদিনের ব্যবহারের জন্য তা আরামদায়ক নয় বলেই জানিয়েছেন সালমা খান।

কিছুদিন আগে ‘ভারত’ সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন সালমান। সেখানে হাজির ছিলেন সালমানের মা সালমাও। সে সময় একটি ভিডিও পোস্ট করেছিলন অভিনেতা, যেখানে দেখা গিয়েছিল মায়ের হাত ধরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে সাহায্য করছেন সালমান।

ad

পাঠকের মতামত