কাবার ছাদে হাঁটলেন বিন সালমান (ভিডিও)
কাবা শরীফ সংস্কার পরিদর্শন করতে যেয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাবা ঘরের ছাদে ওঠেন। তার সঙ্গে কয়েকজন কর্মকর্তাও ওঠেন সেখানে। কিছুক্ষণ বিন সালমান কাবার ছাদে পায়চারী করেন। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে প্রতিক্রিয়ায় বলেছে, ক্রাউনপ্রিন্সের কাবার ছাদে ওঠা ঠিক হয়। ইয়েমেন যুদ্ধ, সাংবাদিক জামাল খাসোগজি হত্যা, দুর্নীতির বিরুদ্ধে বিচারবহির্ভুত অভিযান, মানবাধিকার পরিস্থিতির অবনতি সহ অনেক বিষয়ে দায়ী করা হয় তাকে।
মুসলমানদের দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে তার অবস্থান বিতর্কিত বলে আন্তর্জাতিক একটি কমিটির মাধ্যমে অনেকে হজ পরিচালনার পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরআগেও এধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করে সৌদি আরবের পক্ষ থেকে তা দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে অভিহিত করা হয়েছে। টাইমস অব ইসরায়েলকাবার ছাদে প্রথমে বিন সালমান একা ওঠেন। এর কিছুক্ষণ পর আরো ৩ জন কর্মকর্তা উঠে আসেন। এসময় দূর থেকে তাদের এ ছবি তোলা হয়। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
World’s Muslim Feel Angry seeing Brutal Killer Mohammad Bin Salman walking on the roof of The Kaaba like his garden.#SaudiDictatorRegime is using Holy Kaaba as his personal property, it should be jointly managed by Muslim World.#DemocracyInSaudi
#محمد_بن_سلمان_في_الحرم_المكي pic.twitter.com/R9aQlq0jfC— The Arabian Republic (@ArabianRepublic) February 13, 2019




