মা হতে চলেছেন প্রিয়াঙ্কা? প্রকাশ্যে দেশি গার্লের ‘বেবি বাম্প’! (ভিডিও)
বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া? সম্প্রতি, এমনই গুঞ্জন বি-টাউন ও লস অ্যাঞ্জেলসে ঘোরাফেরা করছে। অনেকেই বলছেন, প্রিয়াঙ্কার গর্ভে এসেছে নিকের সন্তান।সম্প্রতি, নিউ ইয়র্ক ফ্যাশান উইকের একটি ভিডিওতে প্রিয়াঙ্কার ‘বেবি বাম্প’ একপ্রকার স্পষ্ট বলেই মনে করছেন প্রিয়াঙ্কা-নিকের ভক্তরা। মার্কিন পাপারাৎজিদের ক্যামেরায় তোলা এই ভিডিওতে প্রিয়াঙ্কার ছোট্ট ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।
প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ বন্ধু কে জানিয়েছেন, ‘প্রিয়াঙ্কা-নিক দুজনেই বাচ্চা ভীষণ ভালোবাসে। প্রিয়াঙ্কা যেমন তাঁর ভাইঝিকে ভীষণ ভালোবাসেন। তেমনই নিক তাঁর ভাইয়ের মেয়ের কাছে বেশ প্রিয়। ২০১৮-তে যিনি প্রিয়াঙ্কা-নিক স্বপ্নের বিয়ে সারতে পারেন, তাহলে ২০১৯এ মাতৃত্বের বিষয়ে প্রিয়াঙ্কা ভীষণই উৎসাহী।’ প্রিয়াঙ্কা নিকের এই বন্ধুর কথা থেকে ধরে নেওয়া যেতে পারে এবছরেই প্রিয়াঙ্কা-নিকের জীবনে আসছে তাঁদের প্রথম সন্তান।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা তাঁর তৃতীয় হলিউড ছবি ‘ইজ নট ইট রোম্যান্টিক’-এর প্রিমিয়ারে গিয়ে বলেন, মাতৃত্ব তো আসবেই। প্রকৃতির নিয়মেই আমি নিকের সন্তানের মা হব।
Video: @priyankachopra at the Michael Kors fashion show in NYC. https://t.co/70PKSmjWCZ pic.twitter.com/hRgJyRFvZt
— Priyanka Daily (@PriyankaDaily) February 13, 2019




