263592

১৬ রানে সাজঘরে লিটন ও তামিম, বিপাকে টাইগাররা (ভিডিওতে দেখুন লাইভ স্কোর)

স্পোর্টস ডেস্ক।।  হারলেই ট্রফি হাতছাড়া। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল। স্কোর বোর্ডে মাত্র ১৬ রান জমা করতেই সাজঘরে দুই ওপেনার লিটন কুমার দাস ও তামিম ইকবাল। ১ ও ৫ রানে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির শিকার হন লিটন-তামিম। রিভিউ নিয়েও এলবিডব্লিউর সিদ্ধান্ত বদলাতে পারেননি তামিম। শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস পর্ব শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, টস জিতলে আমরা প্রথমে বোলিং করতাম। উইকেট দেখে মনে হচ্ছে শুরুতে বোলিং করলে ভালো হতো। আমাদের বোলাররা উইকেট থেকে সুবিধা পেত। যেহেতু ব্যাটি করছি, আমাদের ব্যাটসম্যানদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

ধারাভাষ্যকারের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, প্রথম ওয়ানডে ম্যাচে আমরা যে একাদশ নিয়ে খেলেছি সেটাই থাকবে, দ্বিতীয় ওয়নাডেতে কোনো পরিবর্তন নেই। টস জয়ের পর নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, উইকেট দেখে মনে হচ্ছে বোলিং করাই ভালো, তাই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া। আজ আমাদের দলে একটি পরিবর্তন আছে, মিসেল সেন্টনারের পরিবর্তে খেলবেন টেড স্টেল। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

বিপিএলের কারণে যথাযথ প্রস্তুতি নেয়ার সুযোগ হয়নি টাইগারদের। ভ্রমণ ক্লান্তি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ আশায় আছে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর। সেই প্রত্যয়ে ব্যাট করছে।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, ডি গ্রান্ডহোম, জেমস নিসাম, টড স্টেল, ম্যাট হেনরি, ফার্গুনসন ও ট্রেন্ট বোল্ট।

https://www.youtube.com/watch?v=8N_xtfeqigA

ad

পাঠকের মতামত