রণবীরের কাছে মাঝে মধ্যেই ধার করতে হয় দীপিকাকে
বিনোদন ডেস্ক।। রণবীর সিংয়ের পোশাক নিয়ে তার স্ত্রী দীপিকা পাডুকোন কম চিন্তিত নন। লাইভ টিভি শোতে এসে একবার এই দুশ্চিন্তার কথা স্বীকারও করেন এই অভিনেত্রী। তবে স্বামী যতই আজব পোশাক পরুন না কেন, আজকাল নাকি তারই পোশাক ধার করে পরেন দীপিকা। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফিল্মফেয়ার স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে রণবীরের ওয়ারড্রোব থেকে টি-শার্টি, সোয়েট শার্ট বের করে পরার কথা জানিয়েছেন দীপিকা। আর রণবীরও নাকি দীপিকার সানগ্লাস ধার করে মাঝে মধ্যেই পরে থাকেন।
তবে রণবীরের আজব ড্রেসিং সেন্স নিয়ে যতই মশকরা হোক না কেন, রণবীর কিন্তু খুব সুন্দরভাবেই সেই পোশাকগুলো ক্যারি করেন। সম্প্রতি ‘গলি বয়’ এর প্রমোশনে গিয়েও রণবীরকে বেশকিছু আজব পোশাকে দেখা গেছে। এদিকে ভ্যালেন্টাইনস ডে তে নব দম্পতি রণবীর-দীপিকা কী করবেন সেই পরিকল্পনার কথাও ফিল্ম ফেয়ার স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে জানান দীপিকা। তার কথায়, ভ্যালেন্টাইনস-ডেতে তিনি রণবীরের সঙ্গে তার ‘গলি বয়’ ছবি দেখতে যাবেন। আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে রণবীর-আলিয়ার ‘গলি বয়’। ইতিমধ্যেই ছবিটি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। ছবির ট্রেলার ও গান দেখে খুশি তাদের ভক্তরাও।




