262456

আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করতে হবে: শফি

আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ আহমদ শফি। বুধবার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।এ সময় আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী সম্মেলন বন্ধ করে দেওয়ারও দাবি জানান মাওলানা শফি। ওই সম্মেলন আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পঞ্চগড়ে শুরু হওয়ার কথা রয়েছে।শাহ আহমদ শফি বলেন, আহমদিয়াদের সম্মেলন বন্ধ না করা হলে শক্ত অবস্থা নেওয়া হবে। এমনকি পঞ্চগড়ের উদ্দেশে লংমার্চ করারও হুঁশিয়ারি দেন তিনি।

হেফাজতে ইসলামের আমির আরো বলেন, ইসলামের মৌলিক নীতিগুলো রক্ষা করার জন্য আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়েছে। তাদের অমুসলিম ঘোষণা না করা হলে মুসলমানেরা নানা সামাজিক ও ধর্মীয় সমস্যার মুখোমুখি হবে।

ad

পাঠকের মতামত