262307

মাশরাফির অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক: নেপিয়ারে বড় হার দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল। তবে এই ম্যাচ দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক মাশরাফি।১৮ বছরের লম্বা ক্যারিয়ারে অভিনব কীর্তি গড়লেন মাশরাফি। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে তিন সংস্করণ মিলিয়ে শততম ম্যাচে অধিনায়কত্ব করার গৌরব অর্জন করেছেন তিনি। এই ঘটনা ক্রিকেট ইতিহাসের ৪০ তম ঘটনা। মাশরাফির আগে নিজ দেশের হয়ে ১০০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আছে ৩৯জন ক্রিকেটার। এবার এ তালিকায় নাম লেখালেন বাংলাদেশের সফল এ অধিনায়ক।

টেস্ট ক্রিকেটে দলকে মাত্র একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। এছাড়া ৭০টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন বাংলাদেশের সর্বকালের সেরা এই অধিনায়ক।মাশরাফির পর বাংলাদেশি অধিনায়কদের ৯৪ টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক রহিম। আর তারপরের অবস্থানে আছেন হাবিবুল বাশার ৮৭ টি ম্যাচে টাইগারদের প্রতিনিধিত্ব করেন তিনি। মাশরাফির পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ অর্জনে নাম লেখানোর হাতছানি রয়েছে সাকিব আল হাসানের সামনে। এখনো অবধি ৮০টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে নির্দিষ্ট একটি দেশকে সবচেয়ে বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করার রেকর্ডটি এম এস ধোনির দখলে। অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আগে ৩৩২ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন তিনি।

ad

পাঠকের মতামত