262224

বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ

নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সে উপজেলার কাশিপুরের অনন্তপুর বেড়াকুটি গ্রামের ফরিদুল ইসলাম দুলুর মেয়ে। ওই ছাত্রী বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরে পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের ছেলের ভগ্নিপতি আবুল মিয়ার বাড়িতে। জানা গেছে, বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে উত্তর কাশিপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে নুর মোহাম্মদ আকাশ নামের অনার্স পড়ুয়া ছেলের সঙ্গে দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এর সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছেলের ভগ্নিপতি নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের আবুলের বাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে দৈহিকভাবে মিলিত হয়। সোমবার আবার ওই ছাত্রী সকাল ১০টার দিকে বিদ্যালয়ে আসার সময় ছেলে আকাশ কৌশলে তার ব্যবহৃত বাইসাইকেলে তুলে নিয়ে গিয়ে ওই একই বাড়িতে প্রায় ৪ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ চালায়। পরে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ধর্ষক ছাত্রীকে তার বাবার বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।

বর্তমানে সে তার বেড়াকুটি বাজারের পাশে ফুফু শাহেরার বাড়িতে অবস্থান নিয়ে কাঁদছে আর কাঁদছে। ছাত্রীর বাবা ফরিদুল ইসলাম দুলু জানান, যে আমার মেয়ের সর্বনাশ করেছে তার উপযুক্ত বিচার দাবি করছি। আর যদি বিচার না পাই তাহলে আত্মহত্যা করবো। এ প্রসঙ্গে কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. গোলজার হোসেন মণ্ডল জানান, আমি এ জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, আমরা পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, তিনি অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad

পাঠকের মতামত