262170

কাপড়ের রং দিয়ে তৈরী তিনশ ফিটের সুস্বাদু মিষ্টি (ভিডিও)

অনলাইন ডেস্ক : রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় মিষ্টির দোকানে পাওয়া গেছে লাল, নীল ও বেগুনি রঙের টেক্সটাইল রং। এসব রং সাধারনত কাপড়ে ব্যবহার করা হয়। মিষ্টিকে রাঙাতে সেই রং ব্যবহার হচ্ছে তিনশ ফিটের সুস্বাদু মিষ্টি তৈরিতে। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকার নিলা সুপার মার্কেটে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব সদর দফতরে ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বলেন, পূর্বাচল ৩০০ ফিট নিলা মার্কেট এর বেশ কিছু অনিয়মের অভিযোগের পেয়েছি। সেগুলো আমলে এনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত কয়েকটি খাবারের দোকানে ঘুরে দেখেছি। সেখানে মিষ্টিতে কাপড়ের রঙ আর ময়লা দুর্গন্ধ খাবারে মাছির আনা-গোনা লক্ষ্য করেছি। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করার প্রক্রিয়া চলছে।

ad

পাঠকের মতামত