261861

খাবার পছন্দ না হওয়ায় বরপক্ষের তাণ্ডব (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে মানেই দুটি পরিবারের বন্ধন। তাছাড়া বর ও কনের কাছেও বিয়ে একটি বিশেষ দিন। বিয়ে নিয়ে উত্তেজনা আর দুই পরিবারের আয়োজন ও নিমন্ত্রণকে ঘিরে অনেক স্মৃতি তৈরি হয়। সব বিয়ে বাড়িতে বুঝি এমনটা হয় না। কেননা ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক বিয়ে অনুষ্ঠান যেন ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়েছে।

বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য দিল্লির জনকপুরীর একটি হোটেল ভাড়া করা হয়। নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে খাবারের ব্যবস্থাও করা হয়। কিন্তু সেই খাবারকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে বিবাদ বাধে। হোটেলের খাবার পছন্দ হয়নি অতিথিদের৷ কিন্তু হোটেল কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর বদলে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলেন তারা।

বিয়ে বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হোটেল কর্মীদের মাটিতে ফেলে পেটানো হচ্ছে। রান্নাঘরে গিয়ে কাঁচের থালা বাটি, জিনিসপত্র সব ভাঙচুর করা হচ্ছে। হাত জোড় করে সবাইকে শান্ত হতে বলছেন হোটেল কর্মীরা। কিন্তু কে শোনে কার কথা। বর ও কনে পক্ষের কিছু সদস্য তখন হোটেল কর্মীদের উপর চড়াও হয়ে তাদেরকে মারতে ব্যস্ত।

ad

পাঠকের মতামত