260476

আজ রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মুশফিকরা, যেভাবে খেলা দেখবেন

বিপিএলের পর্দা নামতে না নামতেই এবার নিউজিল্যান্ড মিশনের ধামামা বাজছে টাইগারদের। কিউইদের বিপক্ষে মূল ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ রাতে লিংকনে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে মাঠে নামবে মুশফিক-মোস্তাফিজরা।একমাত্র এ প্রস্তুতি ম্যাচে মাশরাফি-তামিমদের দলে পাচ্ছেনা বাংলাদেশ। গতকাল বিপিএল শেষ করে আজ রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবেন মাশরাফিরা। মুল ওয়ানডে সিরিজে খেলতে নামবেন তারা। আর ইনজুরিতে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়ার এখুনি নিউজিল্যান্ড যাচ্ছেননা সাকিব আল হাসান।

অন্যদিকে তামিম-মাশরাফিরা দলে যোগ না দেওয়ায় ওয়ানডে স্কোয়াডে থাকা ১০ জন ক্রিকেটারসহ টেস্ট স্কোয়াডে থাকা মমিনুল-সাদমানদের নিয়ে একাদশ সেজে মাঠে নামবে মুশফিকরা।তবে সৌম্য, সাব্বির, নাইমদের জন্য দারুন এক সুযোগ থাকছে এ প্রস্তুতি ম্যাচে। এ ম্যাচে ভালো করলে ওয়ানডে একাদশে সুযোগ মিলবে তাদের।অন্যদিকে জিত র‍াভাল নেতৃত্বে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড একাদশ। ইতোমধ্যেই শক্তিশালী ১২ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে তারা। উল্লেখ্য এ ম্যাচটি কোন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এবং ক্রিকোইনফোতে সরাসরি স্কোর আপডেট পাওয়া যাবে। এছাড়াও স্কোর আপডেট পাবেন sportshour24 এ ম্যাচটি শুরু হবে আজ ভোর ৪ টায়।

বাংলাদেশ দলঃ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম হাসানরা। তারা হলেন- শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক ও সাদমান ইসলাম নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ: জিত রাভাল (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, রাচিন রবিন্দ্রা, ফিন এলেন, ডেল ফিলিপস, কাটিন ক্লার্ক, সিন সোলিয়া, ম্যাক্স চু, থিও বেন উইরকম, আইন ম্যাকপিক, অ্যান্ড্রু হাজেলডিন ও জেমি ব্রাউন। লাইভ স্কোর দেখতে এবং আপডেট দেখুন এখানেhttp://scoring.nzc.nz/

ad

পাঠকের মতামত