260380

সবাইকে পেছেনে ফেলে বিপিএলের সেরা উইকেটরক্ষক হলেন যিনি

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। সাত দলের অংশগ্রহণে এবারের আসরে ফাইনালসহ ম্যাচ হয়েছে মোট ৪৬টি।এই ৪৬ ম্যাচে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছেন দেশি ক্রিকেটাররা। ব্যাটে-বলে দাপট দেখানো এসব সেরা ক্রিকেটারদের মাঝেরয়েছে সেরা সেরা উইকেটরক্ষকও।

এবারের বিপিএলে উইকেটের পেছনে সবচেয়ে সফল ছিলেন ঢাকার তারকা নুরুল হাসান সোহান। উইকেটের পেছনে তিনি সব মিলিয়ে ১৯টি ডিসমিসাল করেছেন। এরমধ্যে ক্যাচ ছিল ১৫টি এবং স্ট্যাম্পিং ছিল ৪ টি।দুই নম্বরে আছে চিটাগাং ভাইকিংসের তারকা মোহাম্মদ শেহজাদ। ১১টি ম্যাচে ১২টি ডিসমিসাল ছিল তার। তিনে আছেন রংপুর রাইডার্স তারকা মোহাম্মদ মিঠুন। ১৪ ম্যাচে ১১টি ডিসমিসাল তার।চারে আছে কুমিল্লার এনামুল হক বিজয়। ৯টি ডিসমিসাল তার। পাঁচে থাকা লিটন দাসের ডিসমিসাল মাত্র ৫টি।এরপর তালিকায় আছেন ব্র্যান্ডন টেলর (৪টি), জাকির হাসান (৪টি), জনসন চার্লস (৩টি), জাকের আলী (২টি), জহুরুল ইসলাম (২টি)।

যদিও এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের মালিক মোহাম্মদ শাহজাদ। রংপুর রাইডার্সের বিপক্ষে উইকেটের পেছনে সর্বোচ্চ ৩টি ক্যাচ নেন চিটাগং ভাইকিংসের এই উইকেটরক্ষক। এক ইনিংসে সমান ৩টি করে ডিসমিসাল করেছেন মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহান।

ad

পাঠকের মতামত