260312

সড়ক দুর্ঘটনায় শাহরিয়াজ মারাত্মক আহত, চালক নিহত

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক শাহরিয়াজ গতকাল রামপুরার রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।খবরটি নিশ্চিত করে শাহরিয়াজ গণমাধ্যমকে জানান, রামপুরার রাস্তায় গতকাল এই দুর্ঘটনায় আহত হয়েছি আমি। সিএনজির ড্রাইভার স্পটে মারা গেছে এবং আমি যাত্রী হিসেবে ছিলাম। মারাত্মক আহত হয়েছি। মাথায় ও বাম হাতে আঘাত পেয়েছি। আমার বাম হাতের দুটি আঙ্গুল ভেঙে গেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’, সায়মন তারিকের ‘গুণ্ডামি’, ‘ক্রাইম রোড’, শাহেদ চৌধুরীর ‘আড়াল’, রাজু চৌধুরীর ‘শুটার’, নাদের চৌধুরীর ‘মেয়েটি এখন কোথায় যাবে’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত ‘ফিফটি ফিফটি লাভ’সহ বেশকিছু ছবি মুক্তি পায় তার।

ad

পাঠকের মতামত