260088

লজ্জায় মাথা হেট হয়ে যায়: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা শীর্ষ নেতৃত্ব ব্যর্থ হয়েছি। আমরা সফল না। তৃণমূলের শক্তিকে আমরা কাজে লাগাতে পারিনি। লজ্জায় মাথা হেট হয়ে যায়।তিনি বলেন, যখন ভাবি, এক বছর হলো, আমাদের নেত্রী জেলে আছেন। তবে সময় আসবে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে তাকে মুক্ত করা হবে। এজন্য দলকে দ্রুত পুনগর্ঠন করে নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসন করতে হবে।শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ভিত্তিহীন হামলায় সরকারের কূটকৌশলে বেগম জিয়াকে ৫ বছরের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এরপরও কেনো খালেদা জিয়া মুক্ত করা সম্ভব হয়নি? কারণ আরো ৬ টি মামলা তার বিরুদ্ধে চালু করা হয়েছে। সুতরাং আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্তি করা সম্ভব হবে না। আন্দোলন ছাড়া কোন বিকল্প নাই। যদি আপনারা (নেতাকর্মীরা) বেগম জিয়াকে মুক্ত করতে চান তাহলে আন্দোলনের জন্য প্রস্তুত হন।

ad

পাঠকের মতামত