259867

মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারীসহ ৩২ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ, গোলারচর ও শিলখালি উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা নারী ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল আছাদুদ-জ্জামান চৌধুরী।তিনি বলেন, ‘দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাচ্ছিল ৩২ জন। এর মধ্যে ৩০ জন রোহিঙ্গা এবং দুজন বাংলাদেশি। রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, সাত শিশু ও ছয় জন পুরুষ।’

বিজিবি কর্মকর্তা আরও বলেন, যাত্রীরা কেন কীভাবে ও কার মাধ্যমে সেখানে যাচ্ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।উদ্ধার হওয়ার রোহিঙ্গাদের গত বছর মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয় বলে জানিয়েছেন তিনি।

ad

পাঠকের মতামত