বিনা টিকিটে বাণিজ্য মেলায় প্রবেশ করতে না দেয়ায় পুলিশের স্টল ভাঙচুর করল ছাত্রলীগ
গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রাজধানীর বাণিজ্য মেলায় বিনা টিকেট প্রবেশ করতে না দেয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা মেলা পরিচালনা কমিটির কর্মচারী ও দর্শনার্থীদের ওপর হামলা চালিয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে ফরহাদ ও ফয়সাল নামে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে। তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী।এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগ কর্মীরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করে পুলিশের মেট্রো বেকারি নামে একটি স্টল ভাংচুর করে লুটপাট চালিয়েছে। প্রায় আধাঘণ্টা ধরে এই ঘটনা চলে।




