259621

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৭৫২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৭৫২টি ফেসবুক আইডি ও পেজসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে।এনটিএমসি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান বলেন, ‘ফেসবুকে গুজব ও অপপ্রচার রোধে এনটিএমসি অনুমোদনবিহীন ভুয়া পেজ ও আইডি বন্ধের উদ্যোগ নেয়।এক্ষেত্রে এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গত ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২টি ফেসবুক আইডিসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করেছে।’

এনটিএমসির উদ্যোগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ এবং ৭১টি প্রপাগান্ডামূলক পোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে, যা সরকারের ভাবমূর্তি রক্ষায় এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’তিনি আরও বলেন, একটি মহল ফেসবুকে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয় হয়ে উঠেছে।

জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে মিথ্যা ও মানহানিকর প্রপাগান্ডা ছড়িয়ে দেশে-বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টায় লিপ্ত ছিল।’

ad

পাঠকের মতামত