259513

সাকিবকে নিয়ে বই লিখেছেন জাফরউল্লাহ শারাফাত

বই লিখেছেন বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। এবারের একুশে গ্রন্থমেলায় ‌‘চৌধুরী জাফরউল্লাহ শারাফাত’ সিরিজের বই হিসেবে ‘নাম্বার ওয়ান সাকিব আল-হাসান’ নামে এবটি বই প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার গ্রন্থমলোয় বইটির মোড়ক উন্মোচন করেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।মোড়ক উন্মোচনের পর সাকিব উপস্থিত সাংবাদিকদের বলেন, দেখুন, শারাফাত ভাই আমার ক্রিকেটের প্রথম থেকেই আছেন। আমি যখন ক্রিকেট বুঝতে শিখি, তখন থেকেই তার ধারাভাষ্য শুনি। আর এ বইটির মধ্যে উনি এমন কিছু লিখেছেন, যা শুনে ভবিষ্যৎ প্রজন্ম আরও ইন্সপায়ার্ড হবে। তাদের এ খেলার প্রতি আগ্রহ বাড়বে।

বই প্রসঙ্গে চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, এখানে সাকিবের অনেকে অজানা তথ্য আপনারা জানতে পারবেন, যেগুলো কেউ এখনো জানে না। সেগুলো আমি খুঁটে খুটেঁ বের করার চেষ্টা করেছি। যারা পাঠক তারা যদি এই বইটি সংগ্রহে রাখে তাহলে অনেক অজানা তথ্য তারা জানতে পারবে। এ বইতে সাকিবের সম্পর্কে তার বাবা, মা, বোন, প্রশিক্ষক, সহকর্মী ক্রিকেটাররা কি বলেন তা জানা যাবে।

ad

পাঠকের মতামত