‘ধার’ করে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আগামী ১০ তারিখে নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তবে এ ম্যাচের জন্য ক্রিকেটার সংকটে পড়েছে তারা।ইতিমধ্যেই রোডসের অধীনের নিউজিল্যান্ড পৌঁছে গেছে দলের আট ক্রিকেটার। এরপর বিপিএল ফাইনালের পরের দিন অর্থাৎ ৯ তারিখ রওনা করবে দলের বাকি ক্রিকেটার। তবে এই ক্রিকেটার যেয়ে পৌঁছাবে ১০ তারিখ রাতে। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না। এই অবস্থায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে কোন সাহায্য পাওয়া যায় কিনা তা দেখছে বিসিবি। কারণ বাংলাদেশ দলের ইচ্ছা, অনুশীলনটা যেন ঠিকভাবে করতে পারে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমাদের আসলে টিকেট যাদের যাদের পাওয়া যাচ্ছে আগে থেকে, যেভাবেই হোক। তাদেরকে আগে চলে যেতে হচ্ছে। এবং সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন বারো বা তের জন প্লেয়ার পৌঁছাইতে পারে। হয়তো বা ১৫ জন আছে (স্কোয়াডে), তার মধ্যে সরাসরি খেলবে ৪-৫ জন।’




