258799

দেহব্যবসায় জড়িত ২৭ মহিলা গ্রেফতার

ভারতের হায়দরাবাদের কুকাতপল্লির একটি বাসস্ট্যান্ডে দেহব্যবসার জড়িত থাকায় ধরা পড়ল ২৭মহিলা। এই যুবতিরা কাস্টমারের জন্য দাঁড়িয়ে থাকায়, অন্যান্য অফিসযাত্রী মহিলা বা ছাত্রীদেরও সমস্যায় পড়তে হয়৷ তারাও দেহব্যবসার কাজে জড়িত রয়েছে মনে করে অনেকেই উত্যক্ত করতো।শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভাগ্যনগর কলোনি বাসস্ট্যান্ড থেকে ২৭ মহিলাদের গ্রেফতার করে।এদিকে কুকাতপল্লির এসআই নায়ারণ সিং জানান, বাসস্টপে রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত এই যুবতিরা দাঁড়িয়ে থাকতো এবং কাস্টমারদের কাছের একটি বাড়িতে নিয়ে যেতো। এসময় পুলিশ এই ২৭ মহিলাদের গ্রেফতার করে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজস্থানে বড়সড় সেক্স-র‍্যাকেটের পর্দা ফাঁস করে পুলিশ। গোপন এই অভিযান চালিয়ে এক স্পা সেন্টারে হানা দিল পুলিশ। আর সেখানে হানা দিতেই চক্ষু চড়ক পুলিশ সদস্যদের। একেবারে অশ্লীল অবস্থায় ১০ যুবক-যুবতিকে গ্রেফতার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়পুর থানা এলাকায়।কীভাবে দিনের পর দিন স্পা সেন্টারের আড়ালে এভাবে দেহব্যবসা চলতো তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে স্পা-সেন্টারের মালিককেও। আটককৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।গোপন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্পা-সেন্টারের আড়ালে দেহব্যবসা চলছিল বলে অভিযোগ আসছিল পুলিশের কাছে। জনবসতি পূর্ণ এলাকার মধ্যেই এটি চলছিল।

ad

পাঠকের মতামত