টাকার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ
কুলাউড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধষর্ণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বরমচাল চা বাগানের এক শ্রমিকের মেয়ে।এ ব্যাপারে মঙ্গলবার ধর্ষিতার পিতা কুলাউড়া থানায় একটি মামলা (নং ০৪) দায়ের করেন। পরে মঙ্গলবার ভোরে অভিযুক্ত উপজেলার বরমচাল চা বাগানের গোয়াবাড়ি লাইনের মৃত অবিরাম পাত্রের ছেলে রঞ্জিত পাত্রকে (৪২) আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।জানা গেছে, গত রোববার দুপুরের দিকে উপজেলার বরমচাল চা বাগানের গোয়াবাড়ি লাইনের মৃত অবিরাম পাত্রের ছেলে রঞ্জিত পাত্র (৪২) ওই ছাত্রীর চাচার ঘরে কাজ করছিলো। এক পর্যায়ে আশেপাশে কেউ না থাকায় রঞ্জিত ওই ছাত্রীকে অর্থের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর ছাত্রীটি একদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। পরেরদিন অর্থাৎ মঙ্গলবার বিদ্যালয়ে ছাত্রীটি উপস্থিত হলে তার হাটাচলায় শিক্ষকদের সন্দেহ হয়।
খবর পেয়ে স্থানীয় শিশু নিরাপত্তা অফিসার সেতু রিচেল বিদ্যালয়ে এসে ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের ঘটনা জানায়। পরে ছাত্রীর অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হয়।কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন ও এএসআই এরশাদ আলীর নেতৃত্বে বুধবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা আটকের সত্যতা নিশ্চিত করেন।




